ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিংয়ের বার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার (১ জানুয়ারি)
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২৫ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২৫ সময়
খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিংয়ের বার্তা ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইতে নিজের বার্তা লেখেন ও স্বাক্ষর করেন।


শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এ সময়ে তার পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানান তিনি।


এরআগে, রাজনাথ সিং যখন হাইকমিশনে পৌঁছান, তখন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। একে একে সেখানে নিযুক্ত অন্য কর্মকর্তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুশল বিনিময় করেন। 


এরপর তিনি পাশেই এক টেবিলে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে স্বাক্ষর করেন। শেষে উঠে দাঁড়িয়ে খালেদা জিয়ার ছবির দিকে তাকিয়ে দু'হাত তুলে শ্রদ্ধা জানান। 


বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী স্মরণে হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা শোকবার্তা লিখছেন।


ভারতের একজন শীর্ষ মন্ত্রীর এমন শোক প্রকাশকে কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ