ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

রংপুরে আনুষ্ঠানিকতা না থাকলেও বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকভাবে উৎসব না হলেও রংপুর বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে নতুন বই।বুধবার (১ জানুয়ারি)
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫৫ সময়
রংপুরে আনুষ্ঠানিকতা না থাকলেও বই পেয়ে খুশি শিক্ষার্থীরা ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকভাবে উৎসব না হলেও রংপুর বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে নতুন বই।


বুধবার (১ জানুয়ারি) সকাল থেকেই স্কুলগুলোতে কোন আনুষ্ঠানিকতা ছিল না। তবে প্রত্যেকটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস; অভিভাবকরাও অভিভূত।


বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানান, নতুন বইয়ের গন্ধ তাদের ভালো লাগে। বছরের প্রথম দিনেই বই পাওয়ায় তারা শুরু থেকেই পড়াশুনা করতে পারবেন।


অভিভাবকরা জানিয়েছেন, বর্তমান যে প্রেক্ষাপট, তাতে আমরা সন্দিহান ছিলাম, যে বই পাবো কিনা। তবে বছরের প্রথম দিনে বই পেয়ে আমরা খুবই খুশি। ছেলেমেয়েরাও খুশি। এজন্য সরকারকে ধন্যবাদ জানান তারা।   


রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ‘আমার স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ হাজার শিক্ষার্থী। এরমধ্যে শুধু নবম শ্রেণি ছাড়া সব বই ইতোমধ্যেই স্কুলে এসে পৌঁছেছে। রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়নি। তবে শ্রেণিকক্ষে বই দিয়েছি। এক সপ্তাহের মধ্যে সব বই বিতরণ সম্ভব হবে।


প্রাপ্ত তথ্যে জানা গেছে, অষ্টম শ্রেণি পর্যন্ত সব বই আসলেও নবম শ্রেণির এসেছে মাত্র ৬টি বই। আগামী এক সপ্তাহের মধ্যে সব বই সবার কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার