ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

১০ নাটক ১ সিনেমা নিয়ে ঈদ মাতাবেন ফারিণ

স্বল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। টিভি ও ওটিটির গণ্ডি পেরিয়ে বড় পর্দায়ও কাজ করেছেন।
  • আপলোড সময় : ২০ জুন ২০২৩, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৩, সকাল ৯:৪৩ সময়
১০ নাটক ১ সিনেমা নিয়ে ঈদ মাতাবেন ফারিণ তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

স্বল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। টিভি ও ওটিটির গণ্ডি পেরিয়ে বড় পর্দায়ও কাজ করেছেন। চলতি বছর পশ্চিম বাংলার সিনেমা ‘আরো এক পৃথিবী’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছে তাঁর। সিনেমাটির প্রচারে ব্যস্ত থাকায় গত রোজার ঈদে বেশি কাজ করতে পারেননি তিনি।

মাত্র দুটি টিভি নাটকে দেখা গিয়েছিল ফারিণকে। ওটিটিতেও ছিলেন অনুপস্থিত। তবে কোরবানির ঈদে স্বরূপে ফিরছেন এই অভিনেত্রী। এবার ঈদে ১০টি নাটক ও ১টি ওয়েব সিনেমা নিয়ে আসছেন তাসনিয়া ফারিণ। এ বিষয়ে তিনি বলেন, ‘দেশের বাইরে ছিলাম, বেড়াতে গিয়েছিলাম। এ ছাড়া আমার প্রথম সিনেমা আরো এক পৃথিবী রিলিজ হয়েছিল। প্রমোশনে দেশের বাইরে থাকতে হয়েছে। সবকিছু মিলিয়েই গত ঈদে বেশি কাজ করতে পারিনি। তবে এবার বেশ কিছু নাটকে কাজ করা হচ্ছে। নির্দিষ্ট করে সংখ্যাটা বলতে পারছি না। তবে ১০টির মতো নাটকে দেখা যেতে পারে। এ ছাড়া ‘নিকষ’ নামের ১টি ওয়েব সিনেমা মুক্তি পাবে।’

রুবেল হাসানের পরিচালনায় নিকষ ওয়েব সিনেমায় সুলতানা চরিত্রে দেখা যাবে ফারিণকে। সিনেমাটি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘ইউনিক গল্প। পরস্পর বিপরীতধর্মী দুই বোনের টানাপোড়েন নিয়ে গল্প। দুই বোনের একজন সংসার আর সম্পর্ক আগলে রাখতে চায়। অন্যজন ছুটে যেতে চায় ঝলমলে চোরাবালির দিকে। দর্শক সিনেমাটি দেখতে গিয়ে অনেক রকম আবেগের মুখোমুখি হবেন।’

সিনেমাটির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি ফেসবুকে লাইভে এসেছিলেন ফারিণ। লাইভে জানান তাঁর বোন হারিয়ে গেছে। তাকে খুঁজে পাচ্ছেন না। স্কুলে গিয়ে দেখেন তাঁর বোন নেই। বোন কোথায় আছে, কীভাবে আছে জানেন না। যদি কেউ তাঁর সন্ধান পেয়ে থাকেন, তবে যেন সাহায্য করেন। লাইভের শেষে মৃদু হেসে ফারিণ বলেন, ‘আমি শেষ পর্যন্ত আমার বোনকে পাই কি না, সেটি জানার জন্য আপনারা আমার পেজের সাথে কানেক্ট থাকেন।’ এমন ভিডিওর পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন ফারিণ। এমন প্রচারের কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন বলেও উল্লেখ করেন। এরপর অবশ্য ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন ফারিণ।

নিকষ সিনেমায় আরও অভিনয় করেছেন মাহিমা সুলতানা, মীর নওফেল আশরাফী, জয়রাজ, রাকিব হোসাইন ইভান, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান প্রমুখ।

এ ছাড়া শোনা যাচ্ছে, সিয়াম আহমেদের বিপরীতে নতুন একটি ওয়েব সিনেমার কাজ শুরু করেছেন ফারিণ। পরিচালনার দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান আরিয়ান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ