ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

দিনাজপুরে ৪ দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ

দিনাজপুর ডিজিটাল মিটার ও ডিজিটাল ডিমান্ড চার্জ বাতিলসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪২ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪২ সময়
দিনাজপুরে ৪ দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ছবি : সংগৃহীত

দিনাজপুর ডিজিটাল মিটার ও ডিজিটাল ডিমান্ড চার্জ বাতিলসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দিনাজপুর যুবসমাজের ব্যানারে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সুইহারি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি বিদ্যুৎ ভবন বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর সামনে এ কর্মসূচি পালন করা হচ্ছে।


বিক্ষোভ শেষে অবস্থান কর্মসূচির কারণে দিনাজপুর দশমাইল মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। 


দিনাজপুর যুবসমাজের আহ্বায়ক মো. মেশকাত আরেফিন সাকিল বলেন, প্রিপেইড মিটার সস্পূর্ণ বাতিল, পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, বিদ্যুৎ খাতে সব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার দাবিতে আমরা দিনাজপুর যুবসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করছি।


কারণ আমাদের বাড়ির দেয়ালে মিটার লাগিয়ে আমাদের কাছে ভাড়া আদায় করা হচ্ছে, রিচার্জ করার প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, বৃদ্ধদের জন্য এই মিটার ব্যবহার করা অনেক কষ্টের এবং যে প্রিপেইড মিটার দুর্নীতি বন্ধের জন্য চালু করা হয়েছে, কিন্তু দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে এই মিটারের অনেক দুর্নীতির কথা বেরিয়ে এসেছে। তাই আমরা এই মিটার বন্ধের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী রুবেল হাওলাদার বলেন, প্রিপেইড মিটারের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আমার নেই। বিষয়টি হেড অফিসকে জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার