ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি

বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিন আসনে ভোটের কার্যক্রম চলবে। মনোনয়নপত্র বাছাইয়ের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হওয়ায়
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৫৯ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৫৯ সময়
খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি ছবি : সংগৃহীত

বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিন আসনে ভোটের কার্যক্রম চলবে। মনোনয়নপত্র বাছাইয়ের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় ভোটের কার্যক্রমে প্রভাব পড়বে না বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জানান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে গতকাল সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয়।


বৈধ প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কার্যক্রম বাতিল করে পুনঃতফসিল করার বিধান রয়েছে। বাছাইয়ের আগেই বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হওয়ায় মনোনয়নপত্র স্থগিত থাকবে। তবে নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।


এবার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল।


বগুড়া-৭ আসনে ৫ জন, দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ১০ জনের, ফেনী-১ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ের আগেই মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসব আসনে বিএনপির একাধিক প্রার্থী যেমন রয়েছে, এখনো বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়নি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা