ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থিত কোরেশ বাংলাদেশ লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, আর্থিক সুবিধা না দিয়ে ৭০ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এতে কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যানবাহনগুলো ভোগান্তিতে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে। প্রায় ৪০ মিনিট পর সকাল পৌনে ১১টার দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক কালের কণ্ঠকে বলেন, শ্রমিকরা প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি সমাধানের জন্য শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার