ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড

চেন্নাই এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ বুধবার (১৮ অক্টোবর) নিউজিল্যান্ডকে ভয় পাইয়ে দিয়েছিল আফগানিস্তান বোলিং ব্রিগেড। আগের ম্যাচেই যে
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৩, সকাল ৮:১৮ সময়
  • আপডেট সময় : ১৯ অক্টোবর ২০২৩, সকাল ৮:১৮ সময়
আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড ছবি : সংগৃহীত
চেন্নাই এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ বুধবার (১৮ অক্টোবর) নিউজিল্যান্ডকে ভয় পাইয়ে দিয়েছিল আফগানিস্তান বোলিং ব্রিগেড। আগের ম্যাচেই যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মাটিতে নামায়। যদিও বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৮ রান তুলে নেয় কিউইরা।

আফগানিস্তানকে জিততে হলে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ চেজ, চেন্নাইয়ে সর্বোচ্চ ওয়ানডে চেজ ও বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ চেজের রেকর্ড গড়তে হতো। কিন্তু রেকর্ড গড়ে জেতার কোনো সম্ভাবনাই তৈরি করতে পারেনি হাশমতউল্লাহ শহিদির দল। তারা ৩৪.৪ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয়ে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে।

টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস দলকে ২৮৮ রানের পুঁজি এনে দেয়ার পর কিউইদের দাপটে জেতান বোলাররা। লাকি ফার্গুসন (৩/১৯), ট্রেন্ট বোল্ট (২/১৮), ম্যাট হেনরির (১/৯) গতি ঝড়ের সঙ্গে ছিল মিচেল স্যান্টনারের (৩/৩৯) ঘূর্ণি জাদু। আফগানদের হয়ে রহমত শাহ সর্বোচ্চ ৩৯ ও আজমতউল্লাহ ওমরজাই ২৭ রান করেন। ম্যাচসেরা হন ফিলিপস। 

এর আগে টস হেরে ব্যাটিং করতে নামা কিউইরা ১১০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে। সাজঘরে ফিরে যান ডেভন কনওয়ে (২০), রাচিন রবীন্দ্র (৩২), উইল ইয়ং (৫৪) ও ড্যারিল মিচেল (১)। কিউইরা ৯ বল ও ২ রানের মধ্যে ৩ উইকেট হারায় (১১০/৪)। এরপর গ্লেন ফিলিপস ও অধিনায়ক টম ল্যাথাম ১৫৩ বলে ১৪৪ রানের দারুণ এক জুটিতে দলের সংগ্রহ আড়াইশ পার করান।

একই ওভারে (৪৮তম) এই দুজনেকই সাজঘরে ফেরান নবীন-উল-হক। দলীয় ২৫৪ রানের সময় ৮০ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় ৭১ রান করে আউট হয়ে যান ফিলিপস। এক বল বিরতি দিয়ে ল্যাথামকে বোল্ড করেন নবীন-উল-হক। ল্যাথাম ৭৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন। এরপর মার্ক চ্যাপম্যান (১২ বলে ২৫*) ও মিচেল স্যান্টনার (৫ বলে ৭*) নিউজিল্যান্ডের সংগ্রহটা ২৮৮ পর্যন্ত টেনে নেন।

নবীন-উল-হক ও আজমতউল্লাহ ওমরজাই দুটি করে এবং রশিদ খান ও মুজিব-উর-রহমান একটি করে উইকেট নেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’