ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কির বৈঠক, যুদ্ধ বন্ধে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি

যুদ্ধ বন্ধ নিয়ে স্পষ্ট ইঙ্গিত না এলেও, বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময়
ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কির বৈঠক, যুদ্ধ বন্ধে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি ছবি : সংগৃহীত

যুদ্ধ বন্ধ নিয়ে স্পষ্ট ইঙ্গিত না এলেও, বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাক্ষাৎ হয় দু'জনের।


বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। ২০ দফা শান্তি প্রস্তাবের ৯০ শতাংশ ইস্যুতেই একমত হয়েছেন বলে জানিয়েছে জেলেনস্কি। যুদ্ধ বন্ধে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছেন ট্রাম্প।


ট্রাম্প বলেন, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির ৯৫ শতাংশই নিশ্চিত হয়েছে। যুদ্ধ বন্ধের বিষয়টিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাৎ করবেন বলেও ইঙ্গিত দেন। বৈঠকে অতি গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে এখনও একমত হওয়া যায়নি।


এর মধ্যে মস্কোর দখলে যাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ড নিয়ে নমনীয় নয় ইউক্রেন-রাশিয়া কোনো পক্ষ। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার সাক্ষাৎ করবেন বলে জানান ট্রাম্প-জেলেনস্কি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা