ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ঢাকায় অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
ঢাকায় অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া শুষ্ক থাকতে পারে আবহাওয়া।


পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পরতে পারে এবং উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ।


এ ছাড়া আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ