ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

খুনিদের ভারতে প্রবেশের দাবি ‘ভিত্তিহীন’: মেঘালয় পুলিশ ও বিএসএফ

ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত দুই ব্যক্তি ভারতে পালিয়ে মেঘালয়ে প্রবেশ করেছে, এমন দাবি নাকচ করেছে রাজ্য পুলিশ
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
খুনিদের ভারতে প্রবেশের দাবি ‘ভিত্তিহীন’: মেঘালয় পুলিশ ও বিএসএফ ছবি : সংগৃহীত

ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত দুই ব্যক্তি ভারতে পালিয়ে মেঘালয়ে প্রবেশ করেছে, এমন দাবি নাকচ করেছে রাজ্য পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা বলেছে, এ ধরনের দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ নেই। রাজ্যের ইংরেজি সংবাদ মাধ্যম মেঘালয় মনিটর এই খবর জানিয়েছে।


মেঘালয় পুলিশ জানায়, অভিযুক্তদের রাজ্যের কোনো এলাকায় প্রবেশ, অবস্থান বা গ্রেফতারের বিষয়ে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি।


বিএসএফের পক্ষ থেকেও বলা হয়েছে, সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে ওই দুই ব্যক্তি ভারতে প্রবেশ করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সীমান্ত নজরদারিতে এ ধরনের ঘটনার কোনো রেকর্ডও নেই।


মেঘালয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য ছড়ানো বিভ্রান্তিকর। তারা বিষয়টিকে ‘ভুল ও ভিত্তিহীন দাবি’ হিসেবে উল্লেখ করেছে।


তবে উভয় সংস্থাই বলেছে, যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য তথ্য পেলে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে তারা প্রস্তুত। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা