ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ

শরিফ ওসমান হাদির খুনের মূল আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৬ সময়
ওসমান হাদির বিচার দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ ছবি : সংগৃহীত

শরিফ ওসমান হাদির খুনের মূল আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে শাহবাগে অবরোধ শুরু করে সংগঠনটি, এখনও বিক্ষোভ কর্মসূচি চলছে।


সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন নেতা-কর্মীরা। এসময় বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মূল আসামিদের অতিদ্রুত গ্রেফতার করা না হলে আরও বড় পরিসরে আন্দোলনের ঘোষণা দেয়া হবে।


এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে আসামিদের পালাতে সহায়তাকারী ২ জনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সরকার বদ্ধপরিকর। আগামী ১০ দিনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি।


এদিকে, শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি পালনে দুপুর আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে রাজশাহী-নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল।


আর সিলেটের চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, হাদি হত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


এছাড়াও ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রশাসনের বক্তব্য আইওয়াশ ছাড়া কিছু নয়। তারা সময়ক্ষেপণের চেষ্টা করছে। গুলির ঘটনার দিনই অপরাধীদের ধরা যেত বলে জানান তারা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ