ঢাকা | |
সংবাদ শিরোনাম :

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এজন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।দলীয়
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৭ সময়
অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল ছবি : সংগৃহীত

চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এজন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।


দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছেন শরিফুল। এমনিতে কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন এই পেসার।


আগামীকাল যেহেতু ম্যাচ আছে, এ জন্য ঝুঁকি না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে।

চোটের ধরন জানতে যোগাযোগ করা হলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, এ জন্য আমরা নিশ্চিত হতে চাচ্ছি। পরীক্ষার ফল এলে বাকি অবস্থা জানা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ