ঢাকা | |

শীত ও কুয়াশা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় শীত ও কুয়াশা কেমন পড়বে, তা জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৯ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৯ সময়
শীত ও কুয়াশা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস ছবি : সংগৃহীত

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় শীত ও কুয়াশা কেমন পড়বে, তা জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 


এতে আরো বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সামরিকভাবে ব্যাহত হতে পারে।


তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে


আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন