ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৮ বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ৮ বিভাগে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) তদন্তের
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
৮ বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের ছবি : সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ৮ বিভাগে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) তদন্তের অগ্রগতি নিয়ে ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে এই কর্মসূচি চলবে বলে জানানো হয়।


এর আগে, শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আজ বেলা ১১টা থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তবে সোয়া ১১টায় হাদি হত্যার বিষয়ে ব্রিফিং করবে ডিএমপি। সেটি পর্যালোচনার পরই পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলে ইঙ্গিত দেয়া হয়।


এদিকে, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।


গতকাল শনিবার রাতে শাহবাগ মোড়ে ইনকিলান মঞ্চের অবস্থান কর্মসূচিতে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ওসমান হাদির হত্যাকারী এবং মূল হোতাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ