ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার হবে: পরিবেশ উপদেষ্টা

আগামী ৭ জানুয়ারি শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। চার্জশিট দেয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার হবে: পরিবেশ উপদেষ্টা ছবি : সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। চার্জশিট দেয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে এই কথা বলেন তিনি।


তিনি বলেন, অন্তর্বর্তী সরকার হাদির খুনি ও তাদের পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে কাজ করছে। চার্জশিট নির্ভুল ও নিখুঁতভাবে দিতে কাজ চলছে। যাতে তাতে কোথাও কোনও ফাঁকফোকর না থাকে। মনে রাখতে হবে আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। ফলে এমন তথ্য বলা যাবে না যা শত্রুকে শক্তিশালী করে।


পরিবেশ উপদেষ্টা আরও বলেন, হাদির হত্যাকারীরা দেশের বাহিরে গিয়ে থাকলে তাদের ফিরিয়ে আনতে কূটনীতিক চ্যানেলে ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ভারতে তাদের খুঁজে পাওয়া গেলে দেশটি আমাদের সহায়তা করবে বলে জানিয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না। ডিবি পুলিশ সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা