ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উছনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ছবি : সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উছনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে সরে গেছে বিএসএফ সদস্যরা। এর আগেও পরপর দুই বার  সীমান্তের ওই জায়গায় কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছিল বিএসএফ।


শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেয়ার চেষ্টা চলছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। 


এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয়া হয়। একইসঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে বিজিবি।


জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া দেয়ার চেষ্টা করেছিল এ বিষয়ে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার