ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মাজারে ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে হজরত বাবা শাহ সত্যপীরের মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে মাজারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৩ সময়
ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মাজারে ভাঙচুর ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে হজরত বাবা শাহ সত্যপীরের মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে মাজারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাজারটি ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত।


স্থানীয়দের ধারণা, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা মাজারে প্রবেশ করে মাজারের গ্রিল ভেঙে ফেলে। এ সময় মাজারের পাশে থাকা তিনটি কবরও ভাঙচুর করা হয়। তবে মূল মাজার ও দান বাক্স অক্ষত রয়েছে।


শাহ সত্যপীর মসজিদ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, আমরা ফজরের নামাজ আদায় করতে এসে দেখি মাজারের গ্রিল ও কয়েকটি কবর ভাঙচুর করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।


খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ডিবি পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।


অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।


ডিবি ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার