ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

খুলনায় দিনের অর্ধেকেও দেখা নেই সূর্যের

দিনের অর্ধেকেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কাটেনি খুলনায়। শীতে জবুথবু অবস্থা সবার। সরকারি অফিসগুলোতে সাপ্তাহিক ছুটি থাকলেও অন্যান্য কার্যক্রমে স্বাভাবিকের
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৮ সময়
খুলনায় দিনের অর্ধেকেও দেখা নেই সূর্যের ছবি : সংগৃহীত

দিনের অর্ধেকেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কাটেনি খুলনায়। শীতে জবুথবু অবস্থা সবার। সরকারি অফিসগুলোতে সাপ্তাহিক ছুটি থাকলেও অন্যান্য কার্যক্রমে স্বাভাবিকের চেয়ে রাস্তায় মানুষ ও যানবাহনের দেখা মিলছে কম। এক কথায় তীব্র শীতে মানুষের কার্যক্রমে যেন স্থবিরতা নেমে এসেছে।


শনিবার (২৭ ডিসেম্বর) এ চিত্র দেখা গেছে শিল্পনগরী খ্যাত খুলনায়।


খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, খুলনায় শনিবার (২৭ ডিসেম্বর) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১৪ ডিগ্রি। ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। পাশাপাশি উত্তরের হিমেল বাতাসের প্রভাবে শীত বেশি অনুভূত হচ্ছে।


চলতি সপ্তাহজুড়েই এমন পরিস্থিতি থাকতে পারে বলেও জানান তিনি। আবহাওয়াবিদদের মতে, সন্ধ্যার পর থেকে শীতের দাপট আরো বাড়তে পারে। এজন্য শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ব্যাপারে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে প্রচন্ড ঠাণ্ডা ও হাড়কাঁপানো শীতে খুলনা জেলাসহ সমগ্র দক্ষিণ-পশচিমাণাঞ্চলজুড়ে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।


বিশেষ করে রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাটসহ ফুটপাতের মানুষগুলো শীতে বেশি কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকেই কাগজ ও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। মানুষের পাশাপাশি গৃহপালিত পশুপাখির ওপরও পড়ছে শীতের প্রভাব। অনেকেই পশুপাখির খামারের চারপাশে বাড়তি ঢাকনা দিয়েছেন। যাতে বাতাস প্রবেশ করতে না পারে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ