ঢাকা | |

ঢাকায় এসেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার

তিন দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১ সময়
ঢাকায় এসেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার ছবি : সংগৃহীত
তিন দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। তাঁর এ সফরে আসন্ন জাতীয় নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সফরকালে আফরিন আখতার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন।

গত সপ্তাহে শ্রীলঙ্কায় আফরিন আখতারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ নিয়ে পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর এই কর্মকর্তার সঙ্গে নির্বাচন ও মানবাধিকারসহ বেশ কয়েকটি বিষয়ে ‘খুব ভালো ও ইতিবাচক’ আলোচনা হয়েছে।

আফরিন আখতারকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ‘বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল