ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভাঙ্গুড়া পৌর আ. লীগের সভাপতি আটক

পাবনার ভাঙ্গুড়ায় পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক রানা (৫০)-কে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪ সময়
ভাঙ্গুড়া পৌর আ. লীগের সভাপতি আটক ছবি : সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক রানা (৫০)-কে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পৌর শহরের শরৎনগর বাজারে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়।


ওমর ফারুক শহরের চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার মৃত মোকসেদ আলীর ছেলে। চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাকে আটক করা হয়।


জানা যায়, ২০১৪ সালে ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটিতে ওমর ফারুক রানা সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ২০১৭ সালে আব্দুর রাজ্জাক মারা যান।


এর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন ওমর ফারুক। তিনি রাজনীতি ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। 

আওয়ামী লীগের শাসনামলে ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে সাংগঠনিকভাবে প্রভাবশালী নেতা ওমর ফারুক। তিনি ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।


ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল  বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় ওমর ফারুককে আটক করা হয়েছে। তাকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ