ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সবাই ভালো থাকবেন : টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, আগামী
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সবাই ভালো থাকবেন : টুকু ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করলে আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশের সবাই ভালো থাকবেন।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজগেট এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই তিনজনই কখনো জনগণের বিরুদ্ধে অবস্থান নেননি। বিএনপি সব সময় জনগণের পক্ষে রাজনীতি করেছে। ১৯৭১ সালে জামায়াত জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, এরশাদ জনগণের বিরুদ্ধে গেছে, শেখ হাসিনা ফ্যাসিস্টে পরিণত হয়েছে। আর বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে জনগণের পক্ষে আন্দোলন-সংগ্রাম করে আসছে।


এ কারণেই মানুষ বিএনপিকে ভালোবাসে।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। ব্যবসায়ীরা নির্যাতিত হয়েছেন, মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন শুধু বিএনপি করার কারণে।


প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কষ্ট সহ্য করেছেন।’ সোনা পুড়লে যেমন খাঁটি হয়, ইস্পাত আগুনে পুড়লে যেমন আরো শক্ত হয় উল্লেখ করে তিনি বলেন, ‘ঠিক তেমনি এই ১৭ বছরে বিএনপির প্রতিটি নেতাকর্মী সোনার মতো খাঁটি ও ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে। তাই বিএনপিকে পরাজিত করার মতো শক্তি বাংলাদেশে এখনো সৃষ্টি হয়নি।’


টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ