ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

বিএনপিতে রেদোয়ান, একই পথে ববি হাজ্জাজ ও ফরহাদ; যেসব আসনে সমঝোতা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ ফিরেছেন বিএনপিতে; আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসন থেকে ধানের
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২২ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২২ সময়
বিএনপিতে রেদোয়ান, একই পথে ববি হাজ্জাজ ও ফরহাদ; যেসব আসনে সমঝোতা ছবি : সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ ফিরেছেন বিএনপিতে; আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি। বিএনপি ছেড়ে এলডিপি প্রতিষ্ঠায় ভূমিকা ছিল তার। দীর্ঘ সময় পর আবার ফিরলেন বিএনপিতে।


ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হজ্জাজ-ও ধানের শীষ নিয়ে দাঁড়াচ্ছেন ঢাকা-১৩ আসন থেকে। তার মানে তিনিও তার দল এনডিএম বিলুপ্ত করতে যাচ্ছেন। যদিও এখনও ঘোষণা আসেনি।


ববি হাজ্জাজের পথ অবলম্বন করছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনিও বিএনপিতে যোগ দিয়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করবেন।


আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তিন নেতার বিএনপিতে যোগ দেয়ার তথ্য জানান।


এর আগে, দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। একই পথে হাঁটেন যুগপৎ আন্দোলনের শরিক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা-ও।


এবার আরও দুইটি দল বিলুপ্তির কথা জানা যাচ্ছে। আর তাদের নেতারা বিএনপিতে যাচ্ছেন।


এদিকে, যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর অন্তত ৮টি আসনে নির্বাচনী সমঝোতা হয়েছে বিএনপির। 


এর মধ্যে পিরোজপুর-১ আসনে মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি-জাফর), যশোর-৫-এ মুফতি রশীদ বিন ওয়াক্কাস (ইসলামী ঐক্য জোট), বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাইফুল হককে ঢাকা-১২ আসনে, বগুড়া-২-এ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও রাশেদ খান যথাক্রমে পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-৪ আসনে, ব্রাক্ষণবাড়িয়া-৬-এ জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন) এবং ঢাকা-১৭ আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।


এর বাইরে, যুগপৎ আন্দোলনের সঙ্গী এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাচ্ছেন না। তিনি নিজ দলের প্রতীকে সমঝোতা ছাড়া ভোটে লড়তে চান। তবে, তার সঙ্গে একমত নন এলডিপির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য। আর দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিলেন।


এছাড়া, জমিয়তে উলামায়ে বাংলাদেশের সঙ্গে চারটি আসনে সমঝোতা হওয়ার কথা গতকাল মঙ্গলবার জানায় বিএনপি। আসনগুলো হচ্ছে সিলেট-৫ (উবায়দুল্লাহ ফারুক), নীলফামারী-১ (মঞ্জুরুল ইসলাম আফেন্দী), ব্রাহ্মণবাড়িয়া-২ (জুনায়েদ আল হাবিব) ও নারায়ণগঞ্জ-৪ (মনির হোসেন কাসেমী)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ