ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গরু আটক

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দুইটি ভারতীয় অবৈধ গরু আটক
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫১ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫১ সময়
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গরু আটক ছবি : সংগৃহীত

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দুইটি ভারতীয় অবৈধ গরু আটক করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া এলাকায় পিলার ৭৭৯/১-এস এর নিকট থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু দুটি আটক করা হয়। 


বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবির অন্তর্ভুক্ত জেলার উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সরদারপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ তুহিন আলীর নেতৃত্বে একটি টহল দলটি সীমান্ত পিলার ৭৭৯/১-এস এর নিকট থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।


এসময় ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশে আনা দুটি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা বলে জানানো হয়েছে।


এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনও ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ