ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান

তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও চার কর্মকর্তা নিহত
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান ছবি : সংগৃহীত

তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও চার কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী ফ্যালকন ফিফটি মডেলের প্রাইভেট জেটটি। 


বৈদ্যুতিক ত্রুটির কারণে দুর্ঘটনার আগমুহূর্তে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলো আকাশযানটি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। আঙ্কারার একটি বিমানবন্দরের খুব কাছেই পাওয়া যায় ধ্বংসাবশেষ। 


তবে, ঘটনাটির পেছনে নাশকতার শঙ্কা উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। লিবিয়া সরকারের ভাড়া করা বিমানে করে তুরস্কের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেনাপ্রধান আল-হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ