ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ইটনায় মুরগি কিনতে গিয়ে সংঘর্ষ, পিটুনিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে আইয়ুব আলী (৬৮) না‌মে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৪ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৪ সময়
ইটনায় মুরগি কিনতে গিয়ে সংঘর্ষ, পিটুনিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে আইয়ুব আলী (৬৮) না‌মে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


প্রত‌্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এ সময় ক্রেতাদের মধ্যে সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।


একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর ওপর কিল-ঘুষি ও মারধর শুরু করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আইয়ুব আলী সদর ইউনিয়নের বাসিন্দা ও এয়াকুব আলীর ছেলে।


নিহতের ভা‌তিজা বাহার উদ্দিনের অভিযোগ, মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্কের জেরে সাব্বিরসহ তিন-চারজন মিলে আমার চাচাকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, ওই ব‌্যক্তি‌কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।


ইটনা থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস