ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

পঞ্চগড়ে ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাস, শীতবস্ত্রের অভাবে কষ্টে মানুষ

হিমালয়কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীত জেঁকে বসেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:২৭ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:২৭ সময়
পঞ্চগড়ে ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাস, শীতবস্ত্রের অভাবে কষ্টে মানুষ ছবি : সংগৃহীত

হিমালয়কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীত জেঁকে বসেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা সংখ্যার হিসাবে বেশি মনে হলেও বাস্তবে শীতের তীব্রতা অনুভব করছেন এ জনপদের মানুষেরা। এর আগে সপ্তাহজুড়ে পঞ্চগড়ে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করলেও এতটা শীত অনুভূত হয়নি বলে জানান স্থানীয়রা।


বর্তমানে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সূর্যের দেখা দেরিতে মিললেও মিলছে না কাঙ্ক্ষিত উত্তাপ। উত্তরে ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। আবার বিকেল গড়াতেই তাপমাত্রা কমে আসে।


শুরু হয় শীতের আবহ। শীতের তীব্রতা বাড়ায় কষ্ট বেড়েছে অসহায় দরিদ্র মানুষের। প্রয়োজনীয়সংখ্যক শীতবস্ত্রের অভাবে কষ্টে রাত পাড় করছেন অনেকে। বিশেষ করে জেলার নদীর বালু পাথর শ্রমিকদের পাশাপাশি ভোরে কাজে বের হওয়া দিনমজুর, কৃষিশ্রমিক, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষদের অনেকেই কনকনে ঠাণ্ডা বাতাসের সঙ্গে লড়াই করেই জীবিকার সন্ধানে বের হচ্ছেন।

কেউ কেউ শীত থেকে বাঁচতে খড়, কাঠ বা পরিত্যক্ত জিনিস জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন রাস্তার পাশে কিংবা হাট-বাজার এলাকায়। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, এবার এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার শীতবস্ত্র জেলার পাঁচ উপজেলার দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।


ভোরে কাজে বের হওয়া মর্জিনা বেগম বলেন, ‘গত দুই দিন ধরে দিনে সূর্যের কোনো তাপ নেই। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে, কঠিন ঠাণ্ডা। সকালে কাজে বের হলে হাত পা অবস হয়ে আসে।


ধনিপাড়া এলাকার নগেন চন্দ্র রায় বলেন, ‘এত মোটা মোটা জামা কাপড় পড়েছি তা-ও শীত কাটে না। ছেলে-মেয়ে নাতি নাতনি নিয়ে আগুন পোহাচ্ছি।’


ট্রাকচালক মজিবর রহমান বলেন, ‘সকালে কুয়াশার জন্য হেডলাইট জ্বালিয়ে চলাচল করতেও সমস্যা হচ্ছে। গতি কমিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক সময় দুর্ঘটনা ঘটছে।’


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, ‘আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কিছুটা কমে আসতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার