ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৬ সময়
নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক নাহিদ ইসলাম, জুলাই আন্দোলনের সামনের সারির নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম যারাসহ গণঅধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ বেশ কয়েকজনকে গানম্যান দেয়া হয়েছে।


তবে এসব রাজনৈতিক নেতারা বলছেন, দেশজুড়ে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। গানম্যান দিয়ে নিরাপদ ও ঝুঁকি এড়ানো সম্ভব নয়। এমনকি আওয়ামী সন্ত্রাসীরা যেন জামিন না পায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।


আজ সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।


নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর প্রকাশ্যে হামলার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। এরপর প্রার্থী, রাজনৈতিক নেতা ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্তের কথা জানায় অন্তর্বর্তী সরকার।


এরই প্রেক্ষিতে নিরাপত্তার জন্য আবেদন করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, বিজেপি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, এলডিপি সভাপতি অলি আহমদসহ বেশ কয়েকজন নেতাও সরকারের কাছে গানম্যান চেয়েছেন।


এদিকে, গানম্যান পাওয়ার পর যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলেন সারজিস আলম ও রাশেদ খান। সারজিস আলম বলেন, কোনো প্রোটোকল না, এখানে শুধুমাত্র একজন করে গানম্যান দিয়েছেন, যারা সিভিলেই থাকেন। আল্টিমেটলি এটা দিয়ে কিন্তু নিরাপত্তার যে ঝুঁকি, সেটা হ্রাস করা সম্ভব হয় না। দেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট বিচার ও বিচার-সংশ্লিষ্ট মন্ত্রণালয়—সব জায়গা থেকে যেন আওয়ামী সন্ত্রাসীরা ছাড় না পায়, জামিন না পায়, সেটা নিশ্চিত করতে হবে।


রাশেদ খান বলেন, গোয়েন্দা সংস্থা ও সরকারের কাছে তথ্য রয়েছে যে আমরা সহ আরও বেশ কয়েকজনকে তালিকায় আমাদের নাম রেখেছে। তো সে জায়গায় সরকারের পক্ষ থেকে নিরাপত্তার উদ্যোগ নেয়া হচ্ছে, কিন্তু আসলে এই নিরাপত্তা কতটুকু কার্যকর হবে, সেটা তো আমরা কেউ বলতে পারছি না।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ, তাদের অলরেডি একজন করে গানম্যান দেয়া হয়েছে। আর এদের ব্যাপারে আমাদের ইনটেলিজেন্স অরগানাইজেশন—ডিজিএফআই, এনএসআই ও ডিবি—তারা বসে কারা কারা ভালনারেবল, তাদের একটি তালিকা করেছে এবং তাদের গানম্যান দেয়া হয়েছে। অনেকে আবার গানম্যান নিতে চায়ও না।


এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন