ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ‍্যান ঢাকার

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট ঢাকা পুরোপুরিভাবে প্রত্যাখ‍্যান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৮ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৮ সময়
হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ‍্যান ঢাকার ছবি : সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট ঢাকা পুরোপুরিভাবে প্রত্যাখ‍্যান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ধরনের পরিবেশ আর হবে না বলেও আসা প্রকাশ করেন তিনি।


রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।


বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমন নয় যে এটা বাইরের কোনও জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে। ২৫ জনের একটা চরমপন্সথী সংগঠনের সদস্যরা এত দূর পর্যন্ত কেন আসতে পারবে? এর মানে হলো তাদের আসতে দেয়া হয়েছে। তারা এসে শুধু হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদ জানিয়েছে তা নয়, আরও অনেক কিছু বলেছে। আমার কাছে প্রমাণ নেই যে হাইকমিশনারকে হত্যার হুমকি দেয়া হয়েছে তবে আমরা শুনেছি যে তাকে এমন হুমকি দেয়া হয়েছে। 


প্ররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এর সাথে সংখ্যালঘুদের নিরাপত্তার হুমকির প্রশ্ন তোলার কোনও মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক এবং অবলম্বে বাংলাদেশ এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এরইমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে। 


বাংলাদেশি কূটনিতিকদের নিরাপত্তা জোরদার করা দরকার কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে তা করা হবে। এখানে ব্যাপারটা এমন নয় যে তারা এসেছে আর স্লোগান দিয়েছে। এর ভেতরে একটা পরিবার বাস করে। তার আতঙ্কিত হয়েছে। তাই আমি মনে করি নিরাপত্তা বাড়ানো ভারতের দায়িত্ব। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস