ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

নেত্রকোণায় বসত ঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণা সদরের নাড়িয়াপাড়া গ্রামে নিজ বসত ঘর থেকে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক হেলাল উদ্দিন
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩১ সময়
নেত্রকোণায় বসত ঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

নেত্রকোণা সদরের নাড়িয়াপাড়া গ্রামে নিজ বসত ঘর থেকে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক হেলাল উদ্দিন (৫৮)। তার স্ত্রী বেদেনা আক্তার একই ঘরে ঘুমাচ্ছিলেন।


রোববার (২১ ডিসেম্বর) ভোর ৪টায় প্রতিবেশী রফিকুল ইসলামকে ডেকে নিয়ে স্বামী খুন হওয়ার ঘটনাটি জানান বেদেনা আক্তার।


পুলিশ জানায়, শনিবার রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। রোববার ভোরে স্ত্রী উঠে ঘরে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান।


পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে্ন। তিনি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা