ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

হাদির কবরে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ভিড়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ। রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪ সময়
হাদির কবরে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ভিড় ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ। রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে হাদির কবর প্রাঙ্গণে।


শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী দলের নেতৃবৃন্দরাও বিশেষ করে গতকাল যারা হাদির জানাজায় অংশ নিতে পারেননি, তারাও আসছেন কবর জিয়ারত করতে। এছাড়া সেখানে এছেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শোকস্তব্ধ মুহূর্তে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, এমন নেতার প্রয়াণ যেন জাতির জীবনে আর না ঘটে। এছাড়া হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রযন্ত্রের কোনো ব্যর্থতা আছে কিনা তা  খতিয়ে দেখতেও আহ্বান জানাচ্ছেন তারা।


এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুলের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়।


তার আগে, শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা সম্পন্ন হয়। তার বড় ভাই জানাজার নামাজ পড়ান। হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার