ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

দিল্লিতে ভয়াবহ রূপ নিয়েছে বায়ুদূষণ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও ভয়াবহ রূপ নিয়েছে বায়ুদূষণ। পরিস্থিতি এতোই ভয়াবহ যে দিনের বেলাতেও মিলছে না সূর্যের আলোর
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
দিল্লিতে ভয়াবহ রূপ নিয়েছে বায়ুদূষণ ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও ভয়াবহ রূপ নিয়েছে বায়ুদূষণ। পরিস্থিতি এতোই ভয়াবহ যে দিনের বেলাতেও মিলছে না সূর্যের আলোর দেখা। ঘন কুয়াশার মতো ধোঁয়ায় ঢেকে আছে দিল্লির আকাশ। কয়েকশ' মিটারের দূরত্বের কিছুও দেখতে পাওয়া দুষ্কর। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনেক এলাকায় ছুঁয়েছে 'অত্যন্ত বিপদজ্জনক' মাত্রা।


বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধূলা, শিল্পকারখানার নির্গমন আর পার্শ্ববর্তী রাজ্যতে খড় পোড়ানোর ধোঁয়া, সব মিলিয়েই তৈরি হয়েছে এই পরিস্থিতি। বায়ু দূষণের ফলে শ্বাস নেয়াই যেন কঠিন হয়ে পড়েছে।


দূষণের প্রভাবে সবচেয়ে বেশি ভুগছেন শিশু এবং বয়স্করা। হাসপাতালে শ্বাসকষ্ট, হাঁপানী ও চোখের সমস্যা নিয়ে রোগীরা ভিড় করছে।  অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার এবং শিশুদের ঘরের ভেতরে রাখার পরামর্শ চিকিৎসকদের। 


পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার জারি করেছে একাধিক জরুরি নির্দেশনা। বন্ধ রাখা হয়েছে কিছু নির্মাণকাজ, সীমিত করা হয়েছে যান চলাচল। দূষণ কমাতে নতুন উদ্যোগ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় লাইটপোস্টে বসানো হয়েছে পানি ছিটানোর যন্ত্র। এই স্প্রিংকলারের মাধ্যমে বাতাসে ভাসমান ধূলিকণা কিছুটা হলেও কমানোর চেষ্টা করা হচ্ছে।


পানি ছিটানোর মতো উদ্যোগ সাময়িক স্বস্তি দিলেও, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ