ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

বিগত নির্বাচনে ব্যালটে সিল মেরে ফেসবুকে ছবি পোস্ট করা সেই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গত দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নিবাচনে ভোটকেন্দ্রের ভেতরে ব্যালটে সিল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫২ সময়
বিগত নির্বাচনে ব্যালটে সিল মেরে ফেসবুকে ছবি পোস্ট করা সেই ইউপি চেয়ারম্যান গ্রেফতার ছবি : সংগৃহীত

গত দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নিবাচনে ভোটকেন্দ্রের ভেতরে ব্যালটে সিল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। 


শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে আশরাফুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়। 


এর আগে শুক্রবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ৷ 


পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার কাজীগছ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পরে তাকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।


এই যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুলের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এছাড়াও তার বিরুদ্ধে  ইউনিয়ন পরিষদের দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার ও সেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানায়।


তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাতে আশরাফুল ইসলামকে গ্রেফতারের পর আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার