ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলার সব অনুষ্ঠান

অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৩০ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৩০ সময়
‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলার সব অনুষ্ঠান ছবি : সংগৃহীত

অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘গন্ধসূত্র’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। নাট্যদল ‘অবলোকন’ নাটকটি মঞ্চে আনে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা ছিল।


কিন্তু শিল্পকলা একাডেমি থেকে প্রদর্শনীর জন্য মিলনায়তন বরাদ্দ স্থগিত করায় আর প্রদর্শনী করা হয়নি। 

জানতে চাইলে ‘গন্ধসূত্র’ নাটকের নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‘দেশের অরাজক পরিস্থিতির কারণে আজকে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এ জন্য আমাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।’


শুক্রবার সকালে অবলোকনের ফেইসবুক পেইজে বলা হয়েছে, ‘অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, দেশের অরাজক পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর শুক্রবার ‘গন্ধসুত্র’ নাটকের আজকের প্রদর্শনী বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।


যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’ 

শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বলেন, ‘অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা