ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট করলে দেয়া যাবে রিপোর্ট, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে তুলে ধরবে সরকার

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্টের ব্যাপারে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয়
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট করলে দেয়া যাবে রিপোর্ট, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে তুলে ধরবে সরকার ছবি : সংগৃহীত

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্টের ব্যাপারে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আজ শনিবার (২০ ডিসেম্বর) থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে।  


শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি আহ্বান জানান।


ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট শনিবার থেকে সরাসরি রিপোর্ট করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৩০৮৩৩২৫৯২, ইমেইল: notify@ncsa.gov.bd


তিনি আরও লিখেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি শনিবার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। তাদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে। উল্লেখ্য যে, সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না, সরকার শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সাথে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।


মনে রাখবেন, হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়—সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ। সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন। দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হোন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ