ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

প্রায় পুরো আইপিএলেই মোস্তাফিজকে পাবে কেকেআর

মোস্তাফিজকে প্রায় পুরো আইপিএল খেলতে অনাপত্তি সনদ বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এপ্রিলে নিউজিল্যান্ডের সাথে
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৮ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৮ সময়
প্রায় পুরো আইপিএলেই মোস্তাফিজকে পাবে কেকেআর ছবি : সংগৃহীত

মোস্তাফিজকে প্রায় পুরো আইপিএল খেলতে অনাপত্তি সনদ বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এপ্রিলে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলতে তাকে ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারপারসন নাজমুল আবেদিন ফাহিম।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যমুনা টিভিকে তিনি জানান, ২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য ওডিআই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ, তাই ফিজকে অল্প সময়ের জন্য ফেরানো হবে।


ফ্রাঞ্চাইজি ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ন। যেমন রিশাদ এখন বিগব্যাশে খেলছে। এ ধরনের সুযোগ আসলে আমরা ক্রিকেটারদেরকে ছাড় দেবো।


উল্লেখ্য, আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হবে আইপিএলের ১৯তম আসর। আর আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুসারে এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। যদিও সূচি এখনও চূড়ান্ত হয়নি। সফরে দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু