ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি শুরু

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩১ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩১ সময়
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি শুরু ছবি : সংগৃহীত
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত।

বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।  

গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত আছেন- বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, আতাউর রহমান ঢালী, ডা. ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।  

এর আগে কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন। এ সময় নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প