ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

আর্চারের ৫ উইকেট, তবু ধুঁকছে ইংল্যান্ড

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫২ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫২ সময়
আর্চারের ৫ উইকেট, তবু ধুঁকছে ইংল্যান্ড ছবি : সংগৃহীত

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ১২৫ রান।


অ্যাডিলেডে ৮ উইকেটে ৩২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের প্রথম সেশনে মিচেল স্টার্ক দেখা পান অর্ধশতকের। তাকে সহ নাথান লায়নকে তুলে নিয়ে ৫ উইকেট শিকার করেন ইংলিশ পেসার জোফরা আর্চার। ৩৭১ রানে থামে অজিদের প্রথম ইনিংস।


জবাবে শুরুটা একদমই ভাল হয়নি ইংল্যান্ডের। নাথান লায়নের জোড়া আঘাতে ৪২ রানে তিন উইকেট হারিয়ে বসে স্টোকসের দল। জ্যাক ক্রলিকে সাজঘরের পথ দেখান কামিন্স। লায়নের স্পিনের সামনে টিকতে পারেননি বেন ডাকেট ও অলি পোপ।


এরপর আবারও কামিন্সের আঘাত। এবার তার শিকার জো রুট। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে রুট ফেরেন মাত্র ১৯ রান করে।


ক্রিজে রয়েছেন দুই ইংলিশ অধিনায়ক। সাদা বলের কাপ্তান হ্যারি ব্রুক ৪৪ রানে এবং লাল দলের অধিনায়ক বেন স্টোকস ১৯ রানে ব্যাট করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু