ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ইউক্রেনে স্টারলিংক বন্ধের কথা অস্বীকার করলেন ট্রাম্প স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট

আখাউড়া সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে মুন্না মিয়া (২০) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
আখাউড়া সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে মুন্না মিয়া (২০) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


পরে বিএসএফ মুন্নাকে ত্রিপুরা রাজ্যের আগরতলা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করে। 


মুন্না পেশায় মাদক চোরাকারবারি। সে উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।


গ্রামবাসী ও একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, আখাউড়া উপজেলার বাউতলা সীমান্তপথে মাদক চোরাকারির সঙ্গে যুক্ত মুন্না। সে এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি ও মাদকাসক্ত যুবক হিসাবে পরিচিত। বুধবার ভোরের দিকে মুন্নাসহ কয়েক চোরাকারবারি বাউতলা সীমান্তপয়েন্ট দিয়ে মাদকের চালান আনতে যায়। একপর্যায়ে ভারতের ত্রিপুরা রাজ্যের জয়নগর বিএসএফ ক্যাম্পের টহল জওয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ মুন্নাকে ধরতে সক্ষম হয়। পরে বিএসএফ বুধবার বিকেলে মুন্নাকে রাজ্যের আগরতলা পশ্চিম থানায় সোপর্দ করে। সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের বাসিন্দা জসিমউদদীনের বরাত দিয়ে এতথ্যের নিশ্চিত করেন মুন্নার বাবা শাহ আলম। 


তিনি জানান, সকালে ঘুম ভাঙ্গার পর জানতে পারি মুন্নাকে বিএসএফ আটক করেছে। বিষয়টি ত্রিপুরার জয়নগর এলাকার আমার এক আত্মীয়কে জানানো হয়। তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে আমার ছেলেকে দেখে ছাড়িয়ে আনার চেষ্টা করে। তবে বিএসএফ বিকালের দিকে তার ছেলে মুন্নাকে আগরতলা পশ্চিম থানায় সোপর্দ করেন।


আখাউড়া স্থলবন্দর ৬০ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. শাহজাহান জানান, আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি বাউতলার ২০২৫-৫/এস সীমান্ত পিলার এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করতে সকাল থেকেই আমরা দফায় দফায় যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু বিএসএফের পক্ষে কোনো সাড়া পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা