ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

নিরাপত্তা শঙ্কায় ঢাকায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১৬ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:১৬ সময়
নিরাপত্তা শঙ্কায় ঢাকায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার ছবি : সংগৃহীত

চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ থাকবে।


আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


তাতে বলা হয়েছে, আজ যেসব আবেদনকারীর জমা দেয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদেরকে পরবর্তীতে নতুন একটি তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে।


বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় গত সোমবার নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস।


আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।


এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা প্রকাশ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।


চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লির সম্পর্ক টানাপোড়নের মধ্যে রয়েছে। এর মধ্যে দেশটিতে পালিয়ে গিয়ে অবস্থান করছে আওয়ামী লীগের হাজার হাজার নেতকর্মী। এর মধ্যে আদালতের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়েছে ঢাকা। কিন্তু এ নিয়ে দিল্লি জবাব দেয়নি কিছুই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা