ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

গাজায় এক ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই ৪৫ মরদেহ উদ্ধার

গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই অন্তত ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
গাজায় এক ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই ৪৫ মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই অন্তত ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকার সিভিল ডিফেন্স।


তারা জানায়, দুই বছর আগে গাজা সিটির ওই ভবনটিতে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন তারা। এরপর থেকেই মরদেহগুলো সেখানে চাপা পড়েছিলো। এখনও হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে।


পর্যাপ্ত সরঞ্জামের অভাবে এসব দেহাবশেষ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে ফিলিস্তিনি প্রশাসনকে। এরইমধ্যে ৭০ হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের হিসাবে নিলে এ সংখ্যা ছাড়াবে লাখের ঘর। 


গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আলজাজিরাকে মঙ্গলবার বলেছেন, যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকত। তাহলে উদ্ধার অভিযানে কম সময় লাগত। ইস্যু হলো, যদি এভাবে উদ্ধার অভিযান চলে, তাহলে উদ্ধার কার্যক্রম শেষ করতে আমাদের তিন বছর সময় লাগবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ