ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জোটটির
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জোটটির কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশনের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।


এতে বলা হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে দেশটিতে  ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) মিশন মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ইভারস ইজাবস মিশনটির প্রধান পর্যবেক্ষক হিসেবে থাকবেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যবেক্ষক দলটি স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবে। এই মিশন বাংলাদেশের প্রতি ইইউর সমর্থন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকারের  আকাঙ্ক্ষার একটি বাস্তব উদাহরণ।


প্রধান পর্যবেক্ষক ইজাবস এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্বের দায়িত্ব পেয়ে আমি খুবই গর্বিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ