ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কলকতা দলের পার্ট হতে পেরে আমি খুবই খুশি, সি ইউ সুন: মোস্তাফিজ

রেকর্ড গড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
কলকতা দলের পার্ট হতে পেরে আমি খুবই খুশি, সি ইউ সুন: মোস্তাফিজ ছবি : সংগৃহীত

রেকর্ড গড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমন খবরে বেশ খুশি দ্য ফিজ খ্যাত এই বাহাতি পেসার।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা দলের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় মোস্তাফিজ এমন উচ্ছ্বাস প্রকাশ করেন।


ফিজ বলেন, আমি খুবই খুশি এবং আনন্দিত, কলকতা দলের পার্ট হতে পেরে। সি ইউ সুন।


প্রসঙ্গত, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ইতিহাসের রেকর্ড মূল্যে দল পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 


এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এটিই। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।


এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ