ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আ. লীগের পক্ষে দেয়ালে লেখার সময় যুবলীগকর্মীসহ আটক ৩

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে দেয়ালে লেখার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন কর্মীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
আ. লীগের পক্ষে দেয়ালে লেখার সময় যুবলীগকর্মীসহ আটক ৩ ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে দেয়ালে লেখার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন কর্মীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।


সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফটিকছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেয়ালে লেখার সময় তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফটিকছড়ি উপজেলা পরিষদ মসজিদের দেয়াল এবং পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় দেয়ালে স্লোগান লিখছিলেন।


এ সময় বিএনপি যুবদলের নেতাকর্মীরা তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশ পৌঁছে আটকদের থানা হেফাজতে নিয়ে যায়।

আটকরা হলেন ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সদস্য ও ধুরুং এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে মো. তারেক হোসেন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. আকরাম হোসেন (২৪), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোয়াজ্জল আহম্মদের ছেলে মো. বেলাল উদ্দিন (৫৮)। 


ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম বলেন, ‘দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ