ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

পরীক্ষায় ব্যর্থ হয়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে শুয়ে পড়লেন নীরব

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে নিজেকে শেষ করে দিলেন কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী নিয়ামুল ইসলাম নীরব। রবিবার সন্ধ্যায়
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৬ সময়
পরীক্ষায় ব্যর্থ হয়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে শুয়ে পড়লেন নীরব ছবি : সংগৃহীত

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে নিজেকে শেষ করে দিলেন কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী নিয়ামুল ইসলাম নীরব। রবিবার সন্ধ্যায় রংপুরের একটি ছাত্রাবাস থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে শরীর এলিয়ে দেয় তিনি। কিছুক্ষণের মধ্যে পুরো শরীর পুড়ে গেলে মাটিতে পড়েন নীরব।


মৃত নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়।


তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম। তারা দুজনেই শিক্ষকতা করেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতেন নিয়ামুল ইসলাম নীরব। সেখানে থেকে কোচিং করে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেন।


কিন্তু ফল প্রকাশ হলে কোথাও চান্স পাননি তিনি। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ক‌রে দেন নীরব।

প‌রে রবিবার সন্ধ্যা ৭টা দিকে তার মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে বিদ্যুতের খুঁটির ওপর উঠে ৩৩ হাজার ভোল্টেজের তারে নিজের শরীর এলিয়ে দেন এই শিক্ষার্থী। এতে বৈদ্যুতিক শকে তার সারা শরীর পুড়ে মাটিতে পড়ে যায়।


পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের লোকজন সবাই শোকে স্তব্ধ। কথা বলার মতো অবস্থা নেই। মরদেহ বাড়িতে আনা হচ্ছে।


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা