ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

জকসু প্রার্থিতা বাতিলের কারণ প্রকাশের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে প্রার্থীদের কেন বাদ দেওয়া হয়েছে, তা প্রকাশ করার
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৭ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৭ সময়
জকসু প্রার্থিতা বাতিলের কারণ প্রকাশের দাবি ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে প্রার্থীদের কেন বাদ দেওয়া হয়েছে, তা প্রকাশ করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল। 


গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তোলেন শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ও জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ।


‎তিনি বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষ করে কোনো সুস্পষ্ট কারণ বা লিখিত ব্যাখ্যা ছাড়াই তাদের প্যানেলের দুই গুরুত্বপূর্ণ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।


‎তিনি আরো বলেন, অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নও বাতিল করা হলেও, এসব সিদ্ধান্তের পেছনে কমিশন কোনো যুক্তিসংগত ব্যাখ্যা প্রদান করেনি, কারা অভিযোগ দিয়েছে, কী অভিযোগ তার কোনো কিছুই বলছে না কমিশন, যা মোটেও সহ্য করার মতো না। 


‎ফয়সাল মুরাদ বলেন, এ ধরনের একতরফা ও অস্বচ্ছ সিদ্ধান্ত জকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে। অবিলম্বে বাতিল হওয়া মনোনয়নের সুনির্দিষ্ট কারণ প্রকাশের পাশাপাশি শাহীন মিয়া ও ইমরান হোসেনের প্রার্থিতা পুনর্বহালের দাবি জানান তিনি।


নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তাদের প্যানেলকে ভয় পেয়ে মানসিক ট্রমার মধ্যে ফেলার প্রক্রিয়া চালানো হচ্ছে।


দ্রুত তদন্ত শেষ করে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করা তাদের প্রার্থীদের প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য, এজিএস প্রার্থী শাহিন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার