ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরূদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তবে অভিযোগটি এখনও মামলা হিসেবে নথিভুক্ত
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৫ সময়
সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ ছবি : সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরূদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তবে অভিযোগটি এখনও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে থাকা অন্য তিনজন হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।


রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি করেন।


উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযোগ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।


তিনি বলেন, অভিযোগটি মূলত সাইবার–সংক্রান্ত। এতে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আপাতত এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।


উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস