ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুল্যান্স হযরত
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৩৬ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৩৬ সময়
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুল্যান্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।


সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার পর এয়ার অ্যাম্বুল্যান্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, দুপুর দেড়টায় হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল ছেড়ে যাওয়ার কথা রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সটির।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুল্যান্সটি আজ দুপুরে ওসমান হাদিকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে।


রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে।


গত ১২ ডিসেম্বর ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সরকারি খরচে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা