ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

হাদির ওপর গুলিবর্ষণকারীদের গ্রেফতারের দাবিতে রংপুর এনসিপির বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর মহানগর ও জেলা এনসিপি। রোববার
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪১ সময়
হাদির ওপর গুলিবর্ষণকারীদের গ্রেফতারের দাবিতে রংপুর এনসিপির বিক্ষোভ ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর মহানগর ও জেলা এনসিপি।  


রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় নগরীর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। শহর ঘুরে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয় মিছিলটি। এতে জেলা ও মহানগর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ ছাত্রজনতা অংশ নেন। 


পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ও মহানগর এনসিপির নেতারা। 


তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করেই নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম কারিগর ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার দায় সরকার ও নির্বাচন কমিশনের। হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তাকে এখনো গ্রেফতার করা হয়নি।


বক্তারা আরও বলেন, কিছুদিন আগে তাকে মামলায় জামিন দেয়া হয়েছে। এসব বিষয় খুবই উদ্বেগের সৃষ্টি করেছে। এ সময়, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করার দাবি জানান তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার