ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা ‘মাদার অব অল বম্বস’ কতটা বিধ্বংসী? মাত্রাতিরিক্ত ভর্তি-টিউশন ফি, তবু টানা চার বছর বেড়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হেমন্ত এলো ধূসর বিবর্ণে, হিমেল হাওয়ায় জানুয়ারি-জুন প্রান্তিকে সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে পরীক্ষার্থীদের সঙ্গে ৮ থেকে ১০ লাখ টাকায় চুক্তি! সীমান্ত পেরিয়ে মাদকের চালান ট্রলারযোগে সারা দেশে ছড়িয়ে পড়ছে

মেহেরপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪২ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪২ সময়
মেহেরপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কামিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।


প্রত্যক্ষর্দশীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি বাইক নিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মাটর সাইকেলে থাকা রাকেশ ও শয়ন এবং অভিক তিনজন সড়কে পড়ে গুরত্বর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষনা করে। 


শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।


গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, বামন্দীতে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা