ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

এমপিদের অনিয়ম অভিযোগ আকারে ইসি বরাবর পাঠাতে পারবেন স্পিকার

সংসদ সদস্যরা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সংশোধিত আইন অনুযায়ী স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ কিংবা
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪১ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪১ সময়
এমপিদের অনিয়ম অভিযোগ আকারে ইসি বরাবর পাঠাতে পারবেন স্পিকার ছবি : সংগৃহীত

সংসদ সদস্যরা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সংশোধিত আইন অনুযায়ী স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ কিংবা একক উদ্যোগে সেই এমপির কর্মকাণ্ড তদন্ত করা যাবে— এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।


রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, কোন সংসদ সদস্যের বিরুদ্ধে যদি কোন অভিযোগ আসে যে তিনি কোন অনিয়মের সাথে জড়িয়ে গিয়েছেন, তাহলে স্পিকার নিজ ক্ষমতাবলে যাচাইয়ের জন্য তা ইসির কাছে ন্যস্ত করতে পারেন।


তিনি আরও বলেন, বাংলাদেশে কখনও এটিকে চর্চা করা হয়নি। এখন এই আইন সংশোধন হয়েছে।


সংশোধিত আইনে এটিও বলা হয়েছে, কোনো এমপির বিরুদ্ধে অভিযোগ আসলে এখন নির্বাচন কমিশনও চাইলে স্বপ্রণোদিত হয়ে তা তদন্তের উদ্যোগ নিতে পারবে। সেই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সংসদ সদস্য তার পদ হারাতে পারেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা